কম্পিজ ইফেক্ট

BLUA থেকে

আপনারা লিনাক্স ব্যবহার শুরু করেছেন। কিন্তু একটা জিনিষ আপনাকে এখনো টানছে সেটি হল ভিসটার থ্রিডি এ্যাফেক্ট। মন খারাপের কিছু নেই লিনাক্সের জন্যও এমন কিছু আছে যা ভিসতার থেকেও আকার্ষনীয়। এর নাম হচ্ছে কমপিজ ফিউশন। এটি মূলত একটি স্পেশাল ইফেক্ট যুক্ত ডেক্সটপ ম্যানেজার ইন্টিগ্রেশন যা গনোম বা কেডিই ডেক্সটপ ম্যানেজারের সাথে ভালো ভাবে কাজ করে। তবে এজন্য মোটামুটি মানের গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। আমার গ্রাফিক্স কার্ড এনভিডিয়া জিফোর্স ৪০০০ এমএক্স ১২৮ এমবি রেম আমি ভালো ভাবেই কমপিজ ফিউশন চালাতে পারি। তবে আসুন শুরু করিঃ

উবুন্টুতে বাইডিফল্ট কমপিজ ইনস্টল করা থাকে তবে আপনাকে এর সাথে কমপিজ সেটিংস ম্যানেজার ইনস্টল করতে হবে। এজন্য প্রথমে ইন্টারনেটে সংযুক্ত হোন। এবার সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করুন। ধরেনিচ্ছি আমার উবুন্টুর পূর্ববর্তী টিউটোরিয়াল অনুযায়ী Settings > Repositories এ Ubuntu Software এ সবগুলো রিপোজিটরি অপশনে চেকমার্ক দিয়ে দিয়েছেন। এবার উইন্ডোটি ক্লোজ করে সিনাপটিকের রিলোড বাটনে ক্লিক করে সফটওয়্যার লিস্ট গুলো আপডেট করে নিন। এবার সার্চ আইকনে ক্লিক করে compiz টাইপ করে এন্টার দিন তাহলে কমপিজ সম্পর্কিত সকল এপ্লিকেশন দেখতে পাবেন। এখান থেকে নিম্নোক্ত এপ্লিকেশন গুলো তে রাইট ক্লিক করে Mark for installation দিয়ে দিনঃ

screenshot_01 উবুন্টু লিনাক্সে Compiz Fusion

compiz compizconfig-settings-manager ( কমপিজ সেটিঙস ম্যানেজার দ্বারা বিভিন্ন এফেক্ট এনাবল ডিজেবল করতে পারবেন) compiz-core compiz-fusion-plugins-extra compiz-fusion-plugins-main compiz-fusion-plugins-unsupported compiz-gnome ( যদি আপনি গনোম ডেক্সটপ ব্যবহার করেন ) compiz-kde ( যদি কেডিই ডেক্সটপ ব্যবহার করেন ) compiz-plugins emerald ( কম্পিজ থিমের জন্য এপ্লিকেশন ) fusion-icon ( টাক্সবারে কম্পিজ আইকন থাকবে যা দ্বারা আপনি কমপিজ এনাবল ডিজেবল করতে পারবেন) cairo-clock ( এটা প্রয়োজনীয় নয় তবে আপনি ট্রান্সপারেন্ট এনালগ ক্লক চাইলে এটাও ইনস্টল করতে পারেন)

ব্যাস এবার এপ্লাই বাটনে ক্লিক করে প্যাকেজ গুলো ইনস্টল করে নিন।

উপরের পদ্ধতিতে সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার না করে আপনি Add/ Remove থেকেও ইনস্টল করতে পারবেন । সেক্ষেত্রে প্রথমে Applications মেনু থেকে Add/Remove (Applications >> Add/ Remove) ওপেন করতে হবে । একানকার সার্চ বক্সে compiz লিখে সার্চ করলে কম্পিজ সম্পর্কিত সফটওয়্যার প্যাকেজগুলি দেখা যাবে । উবুন্টু ব্যবহারকারীরা শুধুমাত্র Advanced Desktop Effect Settings (কম্পিজ সেটিং ম্যানেজার) ও Compiz Fusion Icon (সিস্টেম ট্রে আইকন) প্যাকেজ দুটি ইনস্টল করলেই যথেষ্ট কিন্তু কেডিই(KDE) ব্যবহারকারীদের অতিরিক্ত Desktop Effects প্যাকেজটিও ইনস্টল করতে হবে। প্যাকেজগুলির নামের পাশের ফাকা বক্সটিতে টিকচিহ্ন দিেয় Apply Changes বাটনটিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে ইনস্টল শুরু হবে ।

add_remove_pic_1

এবার System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন।

screenshot_02 উবুন্টু লিনাক্সে Compiz Fusion কি কমপিজ এনাবল হচ্ছেনা??

তাহলে আপনাকে কমপিজ এনাবলের জন্য আপনার গ্রাফিক্স কার্ডের জন্য প্রোপাইটারী ড্রাইভার ইনস্টল করতে হবে।

envyng_3 উবুন্টু লিনাক্সে Compiz Fusion

আপনার গ্রাফিক্স কার্ড যদি এটিআই বা এনভিডিয়া হয় তাহলে আপনাকে http://www.albertomilone.com/index.html থেকে Envy Legacy (উবুন্টুর পুরোনো ভার্সন হলে) EnvyNG (হার্ডি হ্যারন বা ইন্টারপিড আইবেক্স হলে) ডাউনলোড করে নিতে হবে। রিপোজিটরি থেকে ডাউনলোড করতে হলে সার্চ করে দেখুন envyng-core প্যাকেজটি আছে কিনা। সাথে envyng-gtk এবং envyng-qt(যদি গ্রাফিক্যালি ড্রাইভার ইনস্টল করতে চান। তবে আমি এখানে টেক্সট মোডেই দেখাচ্ছি তাই আমি শুধু envyng-core,envyng-gtk ইনস্টল করে নিলাম।ইনস্টলের পরে Terminal ওপেন করুন এবং টাইপ করুন sudo envyng -t এবং এন্টার দিন তাহলে আপনি নিম্নোক্ত অপশন গুলো পাবেন। স্ক্রিনশটটি দেখুন

screenshot_03 উবুন্টু লিনাক্সে Compiz Fusion

এবার আপনার কার্ডটি যদি এনভিডিয়া হয় তাহলে 1 লিখে এন্টার দিন আর আপনার কার্ডটি যদি এটিআই হয় তাহলে 3 লিখে এন্টার দিন তাহলে নিচের স্ক্রিনশটের মত অপশন দেখতে পাবেন।

screenshot_04 উবুন্টু লিনাক্সে Compiz Fusion

এখানে যে ড্রাইভার টির পাশে কমপাটিবল এবং রিকমনডেড + চিহ্ন দেয়া আছে সেটাই ইনস্টল করা ভালো। এটি আমার কার্ডের জন্য | 2 | 96.43.09-0ubuntu1 | 96.43.09-0ubuntu1 | + | +

এই ড্রাইভার টি রিকমেন্ড করেছে তাই আমি 2 লিখে এন্টার দিলাম এর ফলে envyng উক্ত ড্রাইভারটি ডাউনলোড এবং ইনস্টল করবে। এবার আপনার উবুন্টুটি রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে এবার একই ভাবে System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন। এবার নিশ্চই কমপিজ এনাবল হবে। আপনি Applications > System tools > Comopiz Fusion Icon এপ্লিকেশন টি ওপেন করুন তাহলে টাস্কবারে/প্যানেলে কমপিজ আইকন দেখতে পাবেন। তাতে রাইট ক্লিক করে Select Window Manager থেকে কমপিজ এনাবল ডিজএবল করতে পারবেন। তবে কমপিজ এনাবল করলে কিছু কিছু ক্ষেত্রে ডেক্সটপ রেজুলেশন কমে যেতে পারে যদি পুরোন মডেলের মনিটর হয়। আপনি রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন বা এনভিডিয়া কার্ডের ক্ষেত্রে nvidia-settings সিনাপটিকস থেকে ইনস্টল করতে পারেন এতে আপনি এনভিডিয়া কার্ডের সেটিংস পরিবর্তনের অপশন পাবেন।

screenshot_05 উবুন্টু লিনাক্সে Compiz Fusion এবার আসুন দেখি কমপিজ ফিউশনের জাদু!

এবার কমপিজের বিভিন্ন অপশন এনাবলের জন্য System > Preferences > থেকে CompizConfig Settings Manager ওপেন করুন।

screenshot_06 উবুন্টু লিনাক্সে Compiz Fusion

এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট এনাবল করতে পারবেন। আমি একটি ইফেক্ট এনাবল করে দেখাচ্ছি

screenshot_07 উবুন্টু লিনাক্সে Compiz Fusion

আমি Expo ইফেক্ট টি এনাবল করবো এখন সেটিতে ক্লিক করলাম এখানে ডানপাশের বাটনটিতে ক্লিক করলে আপনি শর্টকাট কি সেট করার অপশন পাবেন আমি এখানে Super+e সেট করলাম Super হচ্ছে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন টি আর নিচের Button 1 হচ্ছে আপনার মাউসের লেফ্ট বাটন। এবার বামের Enable Expo টি চেকমার্ক করে দিলে ইফেক্ট টি এনাবল হবে। এখন আমি Super+e চাপলে এই ইফেক্ট টি পাচ্ছি।

উবুন্টু লিনাক্সে Compiz Fusion

এবং থ্রিডি ডেক্সটপঃ

উবুন্টু লিনাক্সে Compiz Fusion

আর আপনি যদি প্রোপাইটারী ড্রাইভার টি আনইনস্টল করতে চান তাহলে আগের মত sudo envyng -t টাইপ করে অপশন থেকে এনভিডিয়া হলে ২ বা এটিআই হলে ৪ দিয়ে এন্টার চাপলে ড্রাইভারটি আনইনস্টল হয়ে যাবে।

ব্যস আপনার ডেক্সটপ ইফেক্ট আপনার বন্ধুকে দেখান সে নিশ্চই লিনাক্স ব্যবহারের জন্য পাগল হয়ে যাবে।

কেউ এখান থেকে স্ক্রিনশট নিয়ে এ্যাড করে দিনঃ http://techtunes.com.bd/open-source/tune-id/2408/ avelox suppliers comprar tadalafil buy soma without prescription somatropin Cialis venta en farmacias order cheap abilify buy proxyvon order strattera online order seroquel 650mg buy accutane from canada buy ventolin from canada cheapest finasteride Reklama w internecie

ব্যক্তিগত হাতিয়ারসমূহ