প্রধান পাতা
BLUA থেকে
বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্সের উইকিতে আপনাকে স্বাগতম। এই উইকির মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন জগতে ছড়িয়ে থাকা বিভিন্ন ওপেনসোর্স ও লিনাক্স সম্পর্কে বিভিন্ন লেখা এক স্থানে করা এবং সেই সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকা লিনাক্স অনুরাগীদের একসাথে কাজ করার মাধ্যম তৈরি করে দেয়া।
পরিচ্ছেদসমূহ |
বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স
বিএলইউএ (বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স্) একটি অলাভজনক স্বেচ্ছাসেবক সংগঠন যার মূল লক্ষ্য বাংলাদেশে কম্পিউটার ব্যবহারকারীদের লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারে উদ্বুদ্ধ করা ও বিভিন্ন সাহায্য সহযোগীতা প্রদান। তবে কেবল লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রসারের মধ্যেই বিএলইউএ-এর কার্য পরিধি সীমাবদ্ধ নয়। লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে এমন ওপেনসোর্স সফটওয়্যারগুলোর ব্যবহারবিধি এবং বিভিন্ন সাহায্য-সহযোগীতা প্রদান করাও এর উদ্দেশ্য।
বিএলইউএ-র স্বেচ্ছাসেবকরা বিভিন্ন বাংলাদেশী ফোরাম সাইট ব্লগের মাধ্যমে অনলাইন জগতে বাংলাদেশীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন আর্টিকেল, টিউটোরিয়াল, রিভিউ প্রভৃতি দিয়ে আসছেন। কেবল ভার্চুয়াল জগতই নয় বাস্তব জগতেও বিএলইউএ-র সদস্যরা তাদের সাধ্যমতো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করছেন। প্রায়ই বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করেছেন ওপেনসোর্স/লিনাক্স বিষয়ে সাধারন মানুষকে ধারনা দেবার জন্য। এছাড়াও যেকোন ব্যবহারকারী স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করে ওপেনসোর্স/লিনাক্স বিষয়ে ব্যক্তিগত সাহায্য নিতে পারেন।
প্রজেক্টসমূহ
- উবুন্টু বাংলাদেশ
- ফেডোরা বাংলাদেশ
- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স পোর্ট (বাংলাদেশ)
- রয়েল বেঙ্গল লিনাক্স (কোডনেম: RBL) - একটি পরীক্ষামূলক লিনাক্স ডিস্ট্রিবিউশন
(আপাতত এই কয়েকটি প্রজেক্ট চালু আছে, কেউ যদি অন্য কোন লিনাক্সের অথবা অন্য কোন ওপেনসোর্স প্রজেক্ট যুক্ত করতে চান দয়া করে যোগাযোগ করুন রাসেল ভাইয়ের সাথে।)
উইকির পাতাগুলো
ওপেনসোর্স
- ওপেনসোর্স কি
- ওপেনসোর্সের প্রয়োজনীয়তা
- বাংলাদেশে ওপেনসোর্সের ভূমিকা
লিনাক্স
- লিনাক্স কি
- লিনাক্সের ইতিহাস
- লিনাক্সের প্রয়োজনীয়তা
- বাংলাদেশে লিনাক্সের ভূমিকা
বিএলইউএ
- বিএলইউএ প্রোফাইল
- বিএলইউএ প্রজেক্টসমূহ
- বিএলইউএ দলসমূহ
- বিএলইউএ সাপোর্ট
- বিএলইউএ স্বেচ্ছাসেবক
- বিএলইউএ স্পন্সর
- বিএলইউএ অনুদানকারী
উবুন্টু লিনাক্স
- উবুন্টু লিনাক্স ডেস্কটপ পরিচিতি
- উবুন্টু লিনাক্স সংগ্রহ/বিতরণ
- উবুন্টু লিনাক্স টিউটোরিয়াল
ফেডোরা লিনাক্স
- ফেডোরা লিনাক্স সংগ্রহ/বিতরণ
- ফেডোরা টিউটোরিয়াল
(টিউটোরিয়ালের টপিক আইডিয়া: শাবাব মুস্তাফা)

